স্মার্ট কার্ড পেয়েছেন অর্ধেক ভোটার

১৭ জুন, ২০২০ ১৩:১০  
বর্তমানে দেশের ভোটার রয়েছে ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২ জন। এর মধ্যে ৫ কোটি ৭ লাখ ৯০ হাজার জনের কাছে পৌঁছে দেয়া হয়েছে চিপ সমৃদ্ধ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড। নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের কমিউনিকেশন কনসালট্যান্ট মোহাম্মদ শফিক জানিয়েছেন, লকডাউনেও অনলাইনে এনআইডির কাজ চলছে। এ পর্যন্ত ৬ কোটি ১ লাখ স্মার্টকার্ড উপজেলা পর্যায়ে পৌঁছে দেয়া হয়েছে। মোট বিতরণ হয়েছে ৫ কোটি ৭ লাখ ৯০ হাজার কার্ড। জানাগেছে, বর্তমানে মোট ১ কোটি ২ লাখ ফাঁকা কার্ডে তথ্য সন্নিবেশ করার কাজ চলছে। এই ৭ কোটি ৩ লাখ কার্ড ফরাসি কোম্পানির কাছ থেকে নিয়েছে নির্বাচন কমিশন। অবশিষ্ট ৩ কোটি ৯৫ লাখ ১৯ হাজার ১১১টি কার্ড উৎপাদন ও বিতরণে মেশিন টুলস ফ্যাক্টরিতে (বিএমটিএফ) যেতে হচ্ছে ইসিকে।